ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে নানামুখি ষড়যন্ত্র করে যাচ্ছে।ৎ

বুধবার দুপুরে গাজীপুরে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার বলেন, জামায়াতে ইসলামী একসময় বিএনপির সাথে থেকে রাজনৈতিক সুবিধা নিয়েছে এবং মন্ত্রিত্বও পেয়েছিল। এখন সেই জামায়াত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে। সুতরাং সবাইকে চোখ-কান খোলা রেখে সাবধানে থাকতে হবে।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে ক্ষমতায় বসতে না পারেন সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে। হাসিনা ভারতে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের মানুষ কখনই আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দিবে না।

টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. সাইদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

হাসিনা ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে

আপডেট সময় : ০৬:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫