ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডির সেই সমন্বয়ক মোহাম্মদপুরে চাঁদাবাজির সময় গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:১৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

ধানমন্ডিতে মব তৈরি করে আলোচিত সমন্বয়ক রাব্বি এবার রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির সময় ধরা পড়েছেন। সেনাবাহিনীর সহযোগিতায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের বসিলা হাউজিং সিটি এলাকার একটি বেসরকারি ক্লিনিক ‘সেফ হাসপাতাল’-এ চাঁদা দাবি করার সময় তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানায়, এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে সন্ধ্যায় একদল ব্যক্তি হাসপাতালটিতে এসে মব তৈরি করে। নিজেদের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয় দিয়ে তারা হাসপাতালের মালিকের কাছে চাঁদা দাবি করে। পরিস্থিতি উত্তপ্ত হলে হাসপাতালের মালিক সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাসদস্যরা অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।

এর আগে গত ১৯ মে রাতে ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। উত্তেজিত জনতা বাসার দারোয়ানকে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে ৯৯৯-এ খবর দিয়ে পুলিশ ডাকা হয়। পরে পুলিশ কয়েকজনকে হেফাজতে নেয়, যাদের মধ্যে রাব্বিও ছিলেন। পরদিন মুচলেকা দিয়ে তাদের ছাড়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ধানমন্ডির সেই সমন্বয়ক মোহাম্মদপুরে চাঁদাবাজির সময় গ্রেফতার

আপডেট সময় : ১০:১৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫