ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই: সিইসি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই। সবাই যাতে দেখতে পারে সেই ব্যবস্থা করতে চাই।

রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনি সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই। সবাই যাতে দেখতে পারে সেই ব্যবস্থা করতে চাই। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগতম জানাব। দেশীয় পর্যবেক্ষক যতটা পারি বেশি নিবন্ধন দিতে চাই।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শ বাস্তবায়ন করার। অতীতের মতো হবে না। আমরা ফেরত আনছি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা। আপনাদের সবার সহযোগিতা নিয়ে সুন্দর নির্বাচন করতে পারব।

সুশীল সমাজের প্রতিনিধিদের পাশে চেয়ে সিইসি বলেন, মানুষকে বলেন যাতে তারা নির্বাচনে আসেন। নির্ভয়ে আমাদের পক্ষে ওকালতি করতে পারেন আপনারা। আমরা সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ নির্বাচন করব। আমাদের সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। আমাদের দরজা সব সময় খোলা। যেকোনো সময় আপনাদের সুপারিশ আমরা গ্রহণ করব।

সংলাপে সভাপতিত্বে করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এ ছাড়া অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী,  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান, চর্চার সম্পাদক সোহরাব হাসান সংলাপে উপস্থিত রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই: সিইসি

আপডেট সময় : ০৩:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫