ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অভিবাসীদের দমাতে পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

অভিবাসীদের বিক্ষোভ দমাতে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এ ঘোষণা দেন তিনি।

ট্রাম্প বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে আমি যুদ্ধমন্ত্রী পেটে হেগসেথকে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডে প্রয়োজনীয় সেনা পাঠানোর নির্দেশ দিচ্ছি।খবর সিএনএনের।

সেখানে আমাদের আইসিই অবকাঠামোকে অবরুদ্ধ করে রেখেছে অ্যান্টিফা ও অন্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা। আমি প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগের নির্দেশও দিচ্ছি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের সঙ্গে সর্বশক্তি প্রয়োগ বলতে ট্রাম্প কি বুঝিয়েছেন সেটি জানতে যোগাযোগ করেছিল। তবে হোয়াইট হাউজ কোনো জবাব দেয়নি।

ওরেগন অঙ্গরাজ্যের সিনেটর জেফ মার্কলে, পোর্টল্যান্ড মেয়র কেইথ উইলসন, রিপাবলিকান মেক্সিন ডেক্সটার এবং সিটি কাউন্সিল মেম্বাররা পোর্টল্যান্ডের সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এরআগে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা যায়। এরপরই সাধারণ মানুষের উদ্দেশে এ বার্তা দেন তারা।

সিনেটর মার্কলে বলেছেন, ‍আমি যতটুকু জানি প্রেসিডেন্ট এখানে তার গোয়েন্দা পাঠিয়েছেন নৈরাজ্য ও দাঙ্গা সৃষ্টি করতে যেন একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেন প্রতিবাদ হয়। যেন সংঘাত হয়।

তার লক্ষ্য হলো পোর্টল্যান্ডকে ঠিক সেইরকম দেখানো, যেমন তিনি এটিকে বর্ণনা করছেন। আমাদের কাজ হলো বলা, ‘আমরা এই ফাঁদে পা দেব না।”

অভিবাসীদের ওপর ধরপাকড় চালানো আইসিই অবকাঠামোটি পোর্টল্যান্ড থেকে দুই মাইল দূরে অবস্থিত। সেখানে গত কয়েকমাস ধরে টানা বিক্ষোভ হচ্ছে। অভিবাসীদের বিরুদ্ধে যেন ধরপাকড় না চালানো হয় সেজন্য তারা আন্দোলন করছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিবাসীদের দমাতে পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় : ১১:০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫