ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাশারের বিরুদ্ধে সিরিয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি

সিরিয়ার এক আদালত শনিবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু।

আদালতের বিচারপতি তৌফিক আল-আলি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে জানান, ২০১১ সালের দারা অঞ্চলের ঘটনাবলীর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়েছে।

তার ভাষায়, অপরাধী বাশার আল-আসাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, নির্যাতনে মৃত্যুর ঘটনা এবং নাগরিকদের স্বাধীনতা হরণ করার অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও জানান, এই বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা প্রচারের সুযোগ তৈরি হলো এবং আন্তর্জাতিক পরিসরে এ মামলাকে এগিয়ে নেওয়ার পথ খুলে গেল।

দারা ছিল ২০১১ সালে আসাদবিরোধী গণঅভ্যুত্থানের সূতিকাগার। নিহতদের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতেই আদালত এ পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

প্রায় ২৫ বছর ক্ষমতায় থাকা বাশার আল-আসাদ গত ডিসেম্বরে রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে ১৯৬৩ সাল থেকে টিকে থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে।

চলতি বছরের জানুয়ারিতে দেশটির তুর্কিপন্থী প্রেসিডেন্ট আহমাদ আল-শারা নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।

২০২৪ সালের শেষদিকে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ার নতুন প্রশাসন রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার চালাচ্ছে।

পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাশারের বিরুদ্ধে সিরিয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট সময় : ১১:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫