ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ভারতীয় সাংবাদিককে ‘মোক্ষম জবাব’ দিয়ে ভাইরাল শাহবাজ শরিফ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এসে আন্তসীমান্ত সন্ত্রাসী তৎপরতা নিয়ে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময় ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘প্রধানমন্ত্রী শরিফ, আপনারা কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী, আপনারা কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবেন?’

এই প্রশ্ন প্রথমে এড়িয়ে গেলেও, প্রবেশপথ পেরোনোর পরই পেছনে ফিরে সংক্ষিপ্ত জবাব দেন শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘আমরা সীমান্ত সন্ত্রাসকে পরাজিত করছি। আমরা তাদের পরাস্ত করছি।’

এই সংক্ষিপ্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে গেছে।

চলতি বছরের শুরুর দিকে কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিশোধ হিসেবে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। পেহেলগামের সেই হামলায় ২৬ জন মানুষ প্রাণ হারায়।

এরপর ভারত-পাকিস্তান যুদ্ধে উভয় পক্ষের উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধ পূর্ণাঙ্গ রূপ নেওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয়পক্ষ অস্ত্রবিরতিতে রাজি হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় সাংবাদিককে ‘মোক্ষম জবাব’ দিয়ে ভাইরাল শাহবাজ শরিফ

আপডেট সময় : ১০:৫৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫