গাজায় পরিচালিত গণহত্যার জন্য ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
বিশ্ববাসীর চোখের সামনে গাজায় পরিচালিত বর্বর গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
গাজায় পরিচালিত বর্বর গণহত্যার কঠোর সমালোচনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সতর্ক করে বলছি, চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয়, এমন ভূরাজনীতি এবং অন্যের ভোগান্তিতে উদাসীনতা বহু দশকে আমরা যা অর্জন করেছিলাম তা ধ্বংস করে দিচ্ছে। এর সবচেয়ে মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছি গাজায়।
তিনি বলেন, শিশুরা না খেতে পেরে অকাল মৃত্যুবরণ করছে। বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। হাসপাতাল-স্কুলসহ গোটা জনপদ নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে।
এ সময় মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারের অধিকারকে সমর্থনও জানান তিনি।
আন্তর্জাতিক ডেস্ক 





































