ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

১০০০ এতিমকে একবেলা খাওয়ানোর শর্তে ‘স্টার কাবাব’কে ক্ষমা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পঁচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় গ্রাহককে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় ক্ষমা চেয়েছেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সিইও এস. এম. মনিরুজ্জামান।

মঙ্গলবার ক্ষমা প্রার্থনা করে একটি প্রতিশ্রুতিনামা প্রকাশ করে জানান, ক্ষমা স্বরূপ ১০০০ এতিমকে একবেলা খাওয়াবে স্টার কাবাব।

গ্রাহক সালেহ মোহাম্মদ রশীদ অলককে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণ দিতে চাইলে তিনি ক্ষমার শর্ত স্বরূপ ১০০০ এতিমকে একবেলা বিনামূল্যে খাবার দিতে বলেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে। সে অনুযায়ী আগামী ১৫ অক্টোবরের মধ্যে ১০০০ এতিমকে একবেলা উন্নতমানের খাবর পরিবেশনের প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

এর আগে স্টার কাবাবের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তারা দুঃখপ্রকাশ করেছে। একইসঙ্গে পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর প্রতিশ্রুতিও দিয়েছে রেস্টুরেন্টটি।

বিবৃতিতে তারা জানায়, রবিবার (৬ অক্টোবর) বিকালে আমাদের বনানী স্টার কাবাবে একজন সম্মানিত কাস্টমারের (গ্রাহক) সঙ্গে একজন কর্মচারীর ভুল বোঝাবুঝি হয়েছে। যার প্রেক্ষিতে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ও লজ্জিত। সেইসঙ্গে আমরা আমাদের এই সম্মানিত কাস্টমারের কাছে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থী। ঘটনার প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মচারীকে তাৎক্ষণিকভাবে শাস্তির আওতায় নিয়ে এসে তাকে বরখাস্ত করা হয়েছে।

গত রবিবার (৬ অক্টোবর) রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় গ্রাহককে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক সালেহ মোহাম্মদ রশিদ অলক। এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০০০ এতিমকে একবেলা খাওয়ানোর শর্তে ‘স্টার কাবাব’কে ক্ষমা

আপডেট সময় : ১১:৫০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪