ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৩২

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৩২ জন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮৪ জন, বরিশাল বিভাগে ১৫৭ জন, ঢাকা বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন ও খুলনা বিভাগে ৩৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৪ হাজার ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৩২

আপডেট সময় : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫