ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, এ নিয়ে কোনো ব্যাখ্যা নয় : সিইসি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

একটি দলকে শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, নির্বাচন কমিশন (ইসি) তার ব্যাখ্যা দেবে না বলে জানিয়ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এটা কমিশনের সিদ্ধান্ত, আর ইসি কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আশা করি সব দল নির্বাচনের আগে সমঝোতায় আসবে। রাজনীতিবিদরা কেউ নিয়ম ভাঙার নিয়তে মাঠে নেমেছেন এমন পরিস্থিতি নেই। কমিশন সর্বোশক্তি দিয়ে ভোটের পরিবেশ নিশ্চিত করবে।

সিইসি আরও বলেন, নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গত মাসেই চেয়েছিল ইসি, তবে কোনো অস্বচ্ছতা রেখে দলগুলোকে নিবন্ধন দিতে চায় না সংস্থাটি। তাই যাদের বিরুদ্ধে নতুন করে আপত্তি আসছে তাদের ব্যাপারে পুনরায় খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

নাগরিক ঐক্যও শাপলা চেয়েছিল তাদেরকেও দেওয়া হয়নি। তাদের নিয়ে কথা না হলে এনসিপির ব্যাপারে এতো কথা কেন এমন প্রশ্ন রেখে সিইসি বলেন, শাপলা প্রতীক কেন দেয়া হবে না তার ব্যাখ্যা দেবে না ইসি। এটা কমিশনের সিদ্ধান্ত। কোনো দল কিংবা দেশের জনগণ চিঠি দিতেই পারে। কিন্তু এতে কোনো সমস্যা নেই। ইসি কারও কথায় চলে না নিরপেক্ষভাবে কাজ করতে চায়।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি সফল হবে জানিয়ে তিনি আরও বলেন, রমজানের আগে নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। ঐতিহাসিক নির্বাচন করতে চায় কমিশন।

শাপলা না পেলে এনসিপি যে হুঁশিয়ারি দিয়েছে সে প্রসঙ্গে প্রশ্ন করলে সিইসি বলেন, এই হুঁশিয়ারিকে ইসি হুমকি মনে করছে না, কারণ তারা দেশপ্রেমিক, দেশদ্রোহী নয়।

এদিকে নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি শাপলা প্রতীক। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১৫৫ অব ১৯৭২) এর আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এ এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। তবে প্রকাশিত তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, এ নিয়ে কোনো ব্যাখ্যা নয় : সিইসি

আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫