ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন জিডি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

রেলওয়ে পুলিশের সকল থানায় (ছয়টি জেলার ২৪টি থানা) আজ থেকে জনসাধারণের জন্য অনলাইন জিডি সেবা চালু হয়েছে। এর মাধ্যমে দেশের সকল থানা সকল ধরনের অনলাইন জিডি সেবার আওতায় এলো।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ব্যারিস্টার জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না গিয়ে ঘরে বসে সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌। এর ধারাবাহিকতায় রেলওয়ে থানাগুলোও এই সেবার আওতায় এলো। এখন থেকে দেশের ছয়টি জেলার ২৪টি রেলওয়ে থানায় অনলাইন জিডি সেবা পাবে।

ডিআইজি আরও বলেন, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন জিডি

আপডেট সময় : ০২:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫