ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাকড

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে। সোমবার রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারীর টিম।

মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আজহারীর মিডিয়া ম্যানেজার সাঈদ হক।

চ্যানেলটি হ্যাকড হওয়ার বিষয়ে সাঈদকে রাতেই অবগত করেন মিজানুর রহমান আজহারী। যেখানে দেখা যায়, হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেওয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।

এক পর্যায়ে লাইভটি ৮০ হাজারেরও বেশি ভিউ হয়। লাইভ শেষে দেখা যায় চ্যানেলটির সব কনটেন্টসহ চ্যানেলটি প্রাইভেট করে রেখেছেন হ্যাকাররা।

মঙ্গলবার দুপুরেও ইউটিউবে মিজানুর রহমান আজহারীর অফিসিয়াল চ্যানেলটি সার্চ করে পাওয়া যায়নি।

সাঈদ আরও জানায়, চ্যানেলের নামসহ প্রয়োজনীয় সব তথ্য হ্যাকাররা পরিবর্তন করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ আজহারী কিংবা তার টিমের কারও হাতে নাই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

২০২০ সালের ১৯ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারী। ওই পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ.. অবশেষে ‘Mizanur Rahman Azhari’ নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেসবুক পেজের নামের সঙ্গে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে।

ফেসবুক পোস্টে ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে সেটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান আজহারী।

এরপর চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় আহজারীর। এবারই প্রথম তিনি হ্যাকিংয়ের শিকার হননি, এর আগে তার অফিসিয়াল ফেসবুক পেজ একাধিকবার হ্যাকারদের কবলে পড়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাকড

আপডেট সময় : ০৭:৫০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪