ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে ‘পুরস্কৃত’ করা: ট্রাম্প

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে ‘হামাসের বর্বরতার জন্য একটি পুরস্কার’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, বেশ কিছু প্রভাবশালী দেশ সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এমন স্বীকৃতি হামাসের মুক্তিপণের দাবির কাছে নতি স্বীকার করার সমতুল্য।

এর পরিবর্তে, তিনি শান্তিপ্রিয় দেশগুলোকে একটি ঐক্যবদ্ধ বার্তা দেওয়ার আহ্বান জানান- ‘জিম্মিদের এখনই মুক্তি দাও।’ তার এই মন্তব্যের পর সভাকক্ষে উপস্থিত শ্রোতারা করতালি দিয়ে সমর্থন জানান বলে বিবিসি জানিয়েছে।

ট্রাম্প তার বক্তব্যে গাজায় যুদ্ধবিরতির বিষয়েও কথা বলেন। তিনি জানান, তিনি নিজে এই আলোচনায় জড়িত আছেন এবং অংশগ্রহণকারী পক্ষগুলোকে ‘এখনই একটি সমাধানে পৌঁছাতে হবে’ বলে জোর দেন।

ট্রাম্প ইরানকে বিশ্ব ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া উচিত নয়।

ট্রাম্প উল্লেখ করেন, এ বছরের শুরুর দিকে তিনি ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, আমরা এমন একটি কাজ করেছি, যা ২২ বছর ধরে বহু মানুষ করতে চেয়েছিল।

বিবিসির প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের এই বক্তব্য চলাকালীন ইরানের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকলেও কোনো প্রতিক্রিয়া দেখাননি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে ‘পুরস্কৃত’ করা: ট্রাম্প

আপডেট সময় : ১০:৪২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫