ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনের সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (আইসিপিএসি)-২০২৫’-এ যোগদানের জন্য চারদিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২২ সেপ্টেম্বর) মালয়েশিয়ার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠেয় সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।

এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

চার দিনের সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

আপডেট সময় : ০৪:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫