ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতসকালেই ডুবল ঢাকা, টানা বৃষ্টিতে স্থবির রাজধানী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

সাতসকালেই টানা বৃষ্টিতে রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শুরু হওয়া এই বৃষ্টি চলে টানা সকাল ৭টা পর্যন্ত। সঙ্গে ছিল প্রচণ্ড বজ্রপাতও। মাত্র দুই ঘণ্টার টানা বৃষ্টিতেই ঢাকার অধিকাংশ এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৪ মিলিমিটার।

সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে ভয়াবহ চিত্র। ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, আসাদগেট, নিউমার্কেট, মগবাজার, মিরপুর ১০ ও শেওড়াপাড়াসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে গেছে। এসব এলাকার কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে পড়ে অনেক সড়কে যান চলাচল।

বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী ও কর্মজীবী মানুষ। শেওড়াপাড়া থেকে বের হয়ে অফিসগামী ফাহিম নামের এক তরুণ বলেন, গাড়ি নেই, রিকশা আসছে না। রাস্তায় এত পানি যে হেঁটেও যাওয়া সম্ভব নয়। আর রিকশা পেলেও ভাড়া নিচ্ছে দ্বিগুণ।

ধানমন্ডি থেকে অফিসে যাওয়ার পথে আসাদগেটে আটকে পড়েন ফারজানা হাসিন। তিনি জানান, কোমরসমান পানি। বৃষ্টিতে বের হতে দেরি হয়েছে। এখন তো সময়মতো অফিসে পৌঁছানোই হবে না।

বৃষ্টি চলাকালীন রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড ও অলিগলিতে দেখা গেছে বিপর্যস্ত পরিস্থিতি। অনেক এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। জনসাধারণকে হাঁটুপানি মাড়িয়ে চলতে হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বৃষ্টি কয়েক দিন স্থায়ী হতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি তৈরি হতে পারে। এছাড়া বুধবার (২৪ সেপ্টেম্বর) নাগাদ আরও একটি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যা ঘনীভূতও হতে পারে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিল অস্বাভাবিক গরম। আকাশ ছিল মেঘলা, বাতাস ছিল ভারী। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল ২২ সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে।

তবে হঠাৎ সকালের বৃষ্টিতে রাজধানীর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাই আবারও সামনে চলে এসেছে। অল্প সময়ের বৃষ্টিতে পুরো নগরী স্থবির হয়ে পড়ায় নগরবাসী যেমন চরম দুর্ভোগে পড়েছেন, তেমনি প্রশ্ন উঠেছে, কীভাবে একটি আধুনিক শহর এতটা অচল হয়ে পড়ে মাত্র এক-দেড় ঘণ্টার বৃষ্টিতে?

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান

সাতসকালেই ডুবল ঢাকা, টানা বৃষ্টিতে স্থবির রাজধানী

আপডেট সময় : ১০:৩১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫