ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাদের খুব সতর্ক হতে হবে, কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র

কাতারকে ঘিরে ইসরায়েলের অবস্থান নিয়ে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলকে এ বিষয়ে ‘খুবই সতর্ক’ হতে হবে।

রোববার নিউ জার্সির মরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, কাতারে হামাস নেতাদের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলা প্রসঙ্গে তার কোনো বার্তা আছে কি-না, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য।

এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার বার্তা হলো, তাদের খুব সতর্ক হতে হবে। হামাসের বিষয়ে কিছু করতে হবে ঠিকই, কিন্তু কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র।’

এর আগে, গত শুক্রবার দোহায় কাতারের আমির শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজে মিলিত হন ট্রাম্প। বৈঠকের পর তিনি কাতারের শাসককে ‘অসাধারণ মানুষ’ আখ্যায়িত করেন।

একইসঙ্গে ট্রাম্প বলেন, কাতারকে নিজেদের ভাবমূর্তি উন্নয়নের দিকে নজর দিতে হবে। ‘মানুষ তাদের নিয়ে খারাপ কথা বলে, অথচ তা উচিত নয়,’ মন্তব্য করেন তিনি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

তাদের খুব সতর্ক হতে হবে, কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র

আপডেট সময় : ০১:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫