ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নেপালে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি, মার্চে নির্বাচন

নেপালের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছানোর পর, সংসদ ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে গতকাল শুক্রবার রাত ১১টা থেকে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন সাধারণ নির্বাচনের তারিখ ২০২৬ সালের ৫ই মার্চ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে দেশজুড়ে তরুণদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন কেপি শর্মা অলি।

তার পদত্যাগের তিন দিন পর শুক্রবার সন্ধ্যায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি পাউডেল। এর মাধ্যমে কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

স্থানীয় সময় রাত ৯টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কার্কি। ছোট পরিসরের মন্ত্রিসভার নেতৃত্বে এই সরকার ছয় মাসের জন্য দায়িত্ব পালন করবে এবং নতুন নির্বাচন আয়োজন করবে।

তার আগে জেন-জিরা সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে বড় ধরনের আন্দোলনে নামে। সোমবার পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাবাহিনীর গুলিতে কয়েকজন শিক্ষার্থী নিহত হন।

ঘটনার জেরে মঙ্গলবার প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করে আত্মগোপনে যান। একই দিনে বিক্ষোভকারীরা সাবেক দুই প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বাসভবনে হামলা চালান। অর্থমন্ত্রীকে প্রকাশ্যে মারধরের ঘটনাও ঘটে।

বিশ্লেষকদের মতে, এই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হবে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি, মার্চে নির্বাচন

আপডেট সময় : ০২:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫