ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ভারী বৃষ্টির শঙ্কা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

আজ শনিবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, এর প্রভাবে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি উপকূলের দিকে এগিয়ে এলে, ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায়ও বৃষ্টি হবে। সেই সঙ্গে দেশের খুলনা ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। লঘুচাপের প্রভাবে, ঢাকা ও রাজশাহীতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এছাড়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, বৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারেও বলে জানিয়েছে সংস্থাটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ভারী বৃষ্টির শঙ্কা

আপডেট সময় : ১১:৪৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫