ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তানবাজারে ৫ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— এহসান উল্লাহ (৪০), আ. গফুর (৫০) ও মো. ছবির (৩৭)।

আজ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ওয়ারী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম কাপ্তানবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি এহসান উল্লাহ, আ. গফুর ও ছবিরকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

তিনি আরও বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

কাপ্তানবাজারে ৫ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫