ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম দেশগুলোকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে: পাক প্রতিরক্ষামন্ত্রী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ‘অর্থনৈতিক শক্তি’ ব্যবহার করে তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘ইসরায়েল একটি দুষ্কৃতিকারী রাষ্ট্র। মুসলিম দেশগুলোকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েলের প্রতি নমনীয়তা দেখালে নিরাপদ থাকা যাবে—এমন ধারণা মারাত্মক ভুল।’

তিনি আরও বলেন, পাকিস্তান অর্থনৈতিকভাবে দুর্বল হলেও দৃঢ় সরকার ও পেশাদার সেনাবাহিনীর শক্তিতে ভারতের মতো পাঁচগুণ বড় দেশকেও কঠিন জবাব দিয়েছে। সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, পাকিস্তান কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রাফালও ছিল।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এর আগে দোহায় ইসরায়েলি বিমান হামলাকে ‘অবৈধ, জঘন্য এবং বিপজ্জনক উসকানি’ আখ্যা দিয়ে বলেন, এটি কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। তিনি আশ্বাস দেন, পাকিস্তান কাতার ও ফিলিস্তিনের জনগণের পাশে আছে।

এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘কাতার এ হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে। এটি মধ্যপ্রাচ্যের জন্য একটি মোড় ঘোরানো মুহূর্ত। পুরো অঞ্চলের পক্ষ থেকে জবাব আসা উচিত।’

তিনি অভিযোগ করেন, ইসরায়েল এমন অস্ত্র ব্যবহার করেছে যা কাতারের বিমান প্রতিরক্ষা রাডারে শনাক্ত হয়নি। পরিস্থিতিকে তিনি ‘বর্বরোচিত কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে আঞ্চলিক প্রতিক্রিয়ার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

মুসলিম দেশগুলোকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে: পাক প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫