ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালমারীতে মহানবীকে নিয়ে কটুক্তি করায় বৃদ্ধ আটক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে কটুক্তি করায় লাল মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। লাল মিয়া উপজেলার ঘোষপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্যার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতৈর হাটে পান ও ফল ব্যবসায়ী নাইমের দোকানের পাশে বসে লাল মিয়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ঘটনাস্থলে উপস্থিত অনেকে এ ধরনের মন্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে পড়েন। পরে তিনি হাট থেকে পালিয়ে বাড়িতে আশ্রয় নেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাসিম রহমান বলেন, সাতৈর হাটে আমি নিজ কানে ওই বৃদ্ধকে মহানবীকে নিয়ে কটুক্তি করতে শুনেছি। পরে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে। আমরা চাই, আদালতের মাধ্যমে তার কঠোর শাস্তি হোক যেন ভবিষ্যতে কেউ মহানবী বা অন্য কোনো ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার সাহস না পায়।

শিলা হাটি গ্রামের ক্বারী মো. ছবির হোসেন বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা মহানবী ও ইসলামকে নিয়ে কটুক্তি মেনে নেবে না। আমরা আদালতের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্থানীয় ব্যবসায়ী নাইম জানান, তার দোকানের পাশে বসেই লাল মিয়া অপমানজনক মন্তব্য করেন। সে বলেছে, আমাদের নবী নাকি গান-বাজনা শুনতেন, এমনকি অশালীন নাচও উপভোগ করতেন। এ কথা শুনে বাজারের লোকজন উত্তেজিত হয়ে ওঠে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনার পর থানায় মামলা হয়েছে। দণ্ডবিধির ২৯৫/২৯৬ ধারায় আসামিকে আদালতে চালান করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

বোয়ালমারীতে মহানবীকে নিয়ে কটুক্তি করায় বৃদ্ধ আটক

আপডেট সময় : ০৬:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫