ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জিয়াউর রহমানকে হত্যাকারীরাই আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির সম্মেলনে বক্তৃতা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছরের মরণপণ সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রে উত্তরণের সুযোগ তৈরি হলেও যারা অতীতে জিয়াউর রহমানকে হত্যা করেছে, তারাই আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে 

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা করার পরও একটি মহল বারবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জাতি আজ নির্বাচিত পার্লামেন্ট গঠনে উন্মুখ হয়ে আছে। আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, তিনি দৃঢ়তার সঙ্গে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।’

তিনি আরও বলেন, ‘যারা বিলম্ব হলে উপকৃত হবে বলে মনে করছে, তাদের ভুল ভাঙা উচিত। এতে বাংলাদেশের মানুষ কোনো উপকার পাবে না। প্রতিটি মুহূর্তে সজাগ থাকতে হবে।’

সংস্কার প্রসঙ্গে তিনি জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কারের ভিত্তি তৈরি হয়েছে। এরইমধ্যে ১৯টি প্রস্তাবের মধ্যে ১২টিতে একমত হওয়া গেছে।

একজোট হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে।’
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানকে হত্যাকারীরাই আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫