ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় আসবে বলেই পিআরের কথা বলা হচ্ছে: দুদু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২০:০২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলেই পিআরসহ নানা কিছু নিয়ে কথা বলছেন অনেকে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুস করে ঢুকে পড়ার কথা বলছে আবার ছাত্রলীগ মিছিল করার চেষ্টা করছে। আমরা আইনের হাতে ছেড়ে দিয়েছিলাম। গণপিটুনি শুরু হলে ঘরে ঘরে থেকে খুঁজে এনে আওয়ামী লীগকে জনতার আদালত বিচার করা হবে।
 
এই সরকার বিচার করেছে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আসল বিচার করবে বিএনপি সরকার।
 
রাজনীতি শিখেন, পড়েন, চুরিদারি রাজনীতি নয় এনসিপিকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, শেখ পরিবার ব্রান্ডেড খুনি, চোর এবং লুটেরা।
 
আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। এখানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে সকাল সোয়া ১০টায় সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
সর্বশেষ ঠাকুরগাঁও বিএনপির জেলা সম্মেলন হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্মেলনকে কেন্দ্র করে শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে অসংখ্য রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বিএনপি ক্ষমতায় আসবে বলেই পিআরের কথা বলা হচ্ছে: দুদু

আপডেট সময় : ০৬:২০:০২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫