ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৭৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে, এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন আরও ৫৭৩ জন।

সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৪৩ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩, রাজশাহী বিভাগে ৪৪ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩৭ জন মারা গেছেন। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৮৪ জন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৭৩

আপডেট সময় : ০৬:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫