ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এবার কি সিনেমায় নাম লেখালেন ধোনি?

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

প্রকাশিত টিজারে অভিনেতা আর. মাধবনের সঙ্গে ধোনি।

মহেন্দ্র সিং ধোনি কি এবার সিনেমায় নাম খেলাতে যাচ্ছেন? নতুন প্রকাশিত একটি ভিডিও ক্লিপ তেমন প্রশ্নই জাগিয়েছে। ভারতের এই কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার ভক্তদের চমকে দিয়েছেন ‘দ্য চেজ’ নামে একটি অ্যাকশনধর্মী প্রজেক্টের টিজারে হাজির হয়ে, যেখানে তার সঙ্গে দেখা গেছে বলিউড ও দক্ষিণের সুপারস্টার আর. মাধবন।

সম্প্রতি মুক্তি পাওয়া টিজারে ধোনি ও মাধবনকে টাস্কফোর্স অফিসারের বেশে দেখা গেছে। কালো ইউনিফর্ম, সানগ্লাস, হাতে বন্দুক, যেন উচ্চ-ঝুঁকির কোনো মিশনে নামতে প্রস্তুত। মাধবন ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে লিখেছেন, ‘এক মিশন। দুই যোদ্ধা। তৈরি হও – শুরু হচ্ছে দারুণ এক তাড়া। দ্য চেজ – টিজার আউট এখনই। পরিচালনায় বাসন বালা। আসছে শিগগিরই।’

টিজার মুক্তির পর থেকেই ভক্তরা উচ্ছ্বসিত। তবে একইসঙ্গে বিভ্রান্তও—এটা আসলে সিনেমা, নাকি ওয়েব সিরিজ, নাকি আবার কোনো বিজ্ঞাপন।

ধোনি এর আগে বিজ্ঞাপনে অভিনয় করেছেন, এমনকি একটি তামিল ছবিতে ক্যামিও চরিত্রও করেছিলেন। কিন্তু এটিকে তার সবচেয়ে বড় অনস্ক্রিন উপস্থিতি মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ধোনিকে ‘হিরো’ বলে আখ্যায়িত করছেন, আবার অনেকে লিখছেন—’থালা ফর এ রিজন।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালে অবসর নেওয়া ধোনি ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মির প্যারা রেজিমেন্টে লেফটেন্যান্ট কর্নেল (সম্মানসূচক) পদেও ভূষিত। তিনি এই উপাধি পান ২০১১ সালে।

ঘরোয়া পর্যায়ে আইপিএল ছাড়া অন্য কোনো টুর্নামেন্টে আর খেলেন না ধোনি। চলতি বছরের মে মাসে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে শেষবার মাঠে নেমেছিলেন তিনি।  গত মৌসুমে সিএসকে তাকে আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে রেখেছিল, এবং এর জন্য তাকে দেওয়া হয়েছিল ৪ কোটি টাকা।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার কি সিনেমায় নাম লেখালেন ধোনি?

আপডেট সময় : ০৫:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫