ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গেন্ডারিয়ায় পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ শুটার রনি আটক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ রনি ওরফে শুটার রনি (৪০) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১০।

শনিবার রাত আনুমানিক পৌনে ৯ টায় ধুপখোলা আজগর আলী হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রনির গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালং মডেল থানার চিকন্দ গয়ঘর এলাকায়। বর্তমানে সে শ্যামপুরের যুক্তিবাদী গলিতে বসবাস করে।

র‌্যাব ১০ এর সিপিসি-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান আলী সিদ্দিকী রোববার সকালে বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি বিশেষ দল শনিবার রাতে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতাল এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রনি র‌্যাবকে গুলি করার ও পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাকে পুলিশের লুট হওয়া বিদেশী পিস্তলসহ আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক রনি জানায়, দীর্ঘদিন ধরে রাজধানীর গেন্ডারিয়াসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকের সিন্ডিকেট গড়ে তোলে এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল। তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে। রনি অবৈধভাবে অস্ত্রটি নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব-১০ জানিয়েছে। গ্রেফতার রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

গেন্ডারিয়ায় পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ শুটার রনি আটক

আপডেট সময় : ০৫:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫