ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র প্রতিষ্ঠায় ৪৭ বছর লড়াই-সংগ্রাম করছে বিএনপি: মির্জা ফখরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ৪৭ বছর ধরে লড়াই-সংগ্রাম করছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে বিকেল সাড়ে ৩টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ত্যাগ শিকার করেছেন কিন্তু আন্দোলন থেকে সরে যাননি।

তিনি বলেন, দেশকে ফ্যাসিস্ট মুক্ত ও নতুন করে গড়তে কাজ করছে বিএনপি। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বিএনপি।

নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

গণতন্ত্র প্রতিষ্ঠায় ৪৭ বছর লড়াই-সংগ্রাম করছে বিএনপি: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫