ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নেপালের পার্লামেন্টে ঢুকে পড়েছে হাজার হাজার বিক্ষোভকারী, নিহত বেড়ে ৮

নেপালে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে দেশটির রাজধানী কাঠমন্ডুতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই হাজারো বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে কারফিউ জারির পর সেনাবাহিনী মোতায়েন করেছে কতৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নেপাল সরকারের ২৬টি অনিবন্ধিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রেক্ষিতে এই বিক্ষোভ শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে- ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং স্ন্যাপচ্যাটের মতো বহুল ব্যবহৃত অ্যাপ। এই পদক্ষেপ জনসাধারণের ক্ষোভের জন্ম দিয়েছে বিশেষ করে তরুণদের মধ্যে, যারা সরকারকে গভীর দুর্নীতি মোকাবেলায় ব্যর্থ হয়ে মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার অভিযোগ তুলেছে।

সোমবার শান্তিপূর্ণ মিছিলের শুরুতে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে দেশটির সংসদে প্রবেশের চেষ্টা করে। এসময় বিক্ষোভকারীরা গাছের ডাল ও পানির বোতল ছুঁড়ে মারে এবং সরকার বিরোধী স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে পাল্টা জবাব দেয়, যার ফলে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের পার্লামেন্টে ঢুকে পড়েছে হাজার হাজার বিক্ষোভকারী, নিহত বেড়ে ৮

আপডেট সময় : ০৪:১০:২১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫