ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিমানবন্দরে আটক জনপ্রিয় অভিনেত্রী, মোটা অংকের জরিমানায় মুক্তি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

ব্যাগে করে জুঁই ফুল বহন করায় আটকে দেওয়া হয় জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নভ্যা নায়ারকে। পরে মোটা অংকের অর্থ জরিমানা দিয়ে মুক্তি পেতে হয়েছে এ তারকাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অস্ট্রেলিয়া সফরে মালয়ালি অ্যাসোসিয়েশন অব ভিক্টোরিয়া আয়োজিত ওনাম উদযাপমে যোগ দিতে গিয়েছিলেন নব্যা। মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকানো হয়। অভিযোগ, তিনি প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁইফুলের ‘গজরা’ বহন করছিলেন। এর জন্য তাকে এক লাখ টাকারও বেশি জরিমানা করা হয়।

এক জনসমাবেশে নব্যা নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি এখানে আসার আগে বাবা আমাকে জুঁইফুল কিনে দেন। তিনি সেটিকে দুই ভাগে ভাগ করে দেন। একটি আমি কোচি থেকে সিঙ্গাপুরের পথে চুলে পরি, কারণ পৌঁছানোর সময়ের মধ্যে সেটি শুকিয়ে যেত। আরেকটি অংশ তিনি আমাকে ব্যাগে রাখতে বলেন, যাতে সিঙ্গাপুর থেকে পরবর্তী যাত্রায় সেটা ব্যবহার করতে পারি। আমি সেটি হাতে বহনযোগ্য ব্যাগে রেখেছিলাম।’

তিনি আরও যোগ করেন, ‘আমি জানতাম না এটা আইনবিরোধী। এটা অনিচ্ছাকৃত ভুল হলেও ভুল তো ভুলই। এজন্য কর্তৃপক্ষ আমাকে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.১৪ লাখ রুপি) জরিমানা দিতে বলে। তারা জানায়, ২৮ দিনের মধ্যে এই জরিমানা পরিশোধ করতে হবে।’

মালয়ালম ইন্ডাস্ট্রিতে নভ্যার যাত্রা শুরু ২০০১ সালে। ‘ইস্টম’ সিনেমা দিয়ে পথচলা শুরু তার। এরপর অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘কাল্যাণারামন’, ‘গ্রামোফোন’, ‘পান্ডিপ্পাদা’, ‘দৃশ্য’, ‘ওরুথি’, ‘জানকি জানে’ প্রভৃতি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দরে আটক জনপ্রিয় অভিনেত্রী, মোটা অংকের জরিমানায় মুক্তি

আপডেট সময় : ০৩:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫