ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকার আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম অফিসার ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খানকে পেন্টাগনের অতি গোপন ও উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উদ্যোগ, গোল্ডেন ডোমের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই উদ্যোগটি আমেরিকার আয়রন ডোম সংস্করণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত।

রোববার পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

১৯৯৭ সালে মার্কিন বিমান বাহিনী একাডেমি থেকে স্নাতক করা এই অফিসারের মহাকাশ ব্যবস্থা, উপগ্রহ পরিচালনা ও জাতীয় অনুসন্ধান মিশনে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি কলোরাডোর শ্রাইভার স্পেস ফোর্স বেসের ৩৭৯তম স্পেস রেঞ্জ স্কোয়াড্রন এবং ৩১০তম স্পেস উইংসহ বিশিষ্ট ইউনিটের নেতৃত্ব দিয়েছেন এবং প্রায় ১,৫০০ কর্মী পরিচালনা করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল খান ২০০৭ সালে অপারেশন সাইলেন্ট সেন্ট্রি সহ দুবার মধ্যপ্রাচ্যে মোতায়েন হয়েছেন এবং পেন্টাগন, মার্কিন মহাকাশ বাহিনী ও প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তার এই অসাধারণ পরিষেবার স্বীকৃতি হিসেবে তিনি লিজিয়ন অফ মেরিট, ডিফেন্স মেরিটোরিয়াস সার্ভিস মেডেল এবং আর্মড ফোর্সেস এক্সপিডিশনারি মেডেলসহ বহু শীর্ষস্থানীয় সামরিক পুরস্কার অর্জন করেছেন।

মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, “৭৫ বছর ধরে, আমেরিকান বিমান বাহিনী সদস্যরা প্রতিরক্ষার লক্ষ্যে অসাধারণ দক্ষতা ও উদ্ভাবন নিয়ে কাজ করে আসছে, যেকোনো সময়, যেকোনো স্থানে দেশের এবং তার মিত্রদের সুরক্ষার জন্য প্রস্তুত।”

ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খানের এই নিয়োগ মার্কিন প্রতিরক্ষায় বৈচিত্র্যের দৃষ্টান্ত স্থাপন করেছে এবং একজন বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম অফিসার হিসেবে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব দেওয়া দেশের জন্য গর্বের বিষয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আমেরিকার আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল

আপডেট সময় : ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫