টসে জিতেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বেছে নিয়েছেন বোলিং। যার অর্থ, ব্যাটিং করবে বাংলাদেশ।
সূর্যকুমারের মতে ম্যাচের শেষের দিকে উইকেটের আচরণ খুব একটা বদলাবে না বলে ধারণা তার। বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেছেন, টসে জিতলে তিনিও বোলিংই নিতেন।
নতুন জার্সিতে খেলবে বাংলাদেশ
ভারতের বিপক্ষে সিরিজে নতুন জার্সি পরে খেলবে বাংলাদেশ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলের নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টি–টোয়েন্টিতে দুই দলের এটি ১৫তম ম্যাচ। আগের ১৪ দেখায় ১৩টিতেই জিতেছে ভারত। বাংলাদেশের জয় মাত্র একটি হলেও সেটি আবার ভারতে, ২০১৯ সালে দিল্লিতে। এবার জিতবে কে?
স্পোর্টস ডেস্ক 






































