ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও অস্বস্তি খাদ্যে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

সদ্য গত হওয়া আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি জুলাইয়ের তুলনায় কিছুটা কমেছে। তবে অস্বস্তি রয়ে গেছে খাদ্য মূল্যস্ফীতিতে। এই খাতে মূল্যস্ফীতি জুলাইয়ের তুলনায় কিছুটা বেড়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ৮ দশমিক ২৯ শতাংশ হয়েছে, জুলাই মাসে যা ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।

তবে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এই মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশে। জুলাই মাসে যা ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।

বিসিএসের তথ্য অনুযায়ী, জুলাই মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৮ শতাংশ থাকলেও আগস্ট মাসে সেটি কমে ৮ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে। কমেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ।

এছাড়া আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৮ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৮৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৯ শতাংশ।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সবশেষ শনিবার (৬ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে মূল্যস্ফীতি প্রসঙ্গে বলেন, মূল্যস্ফীতি নিয়ে কাজ করছি, আরও কাজ করতে হবে। এটা একদিনে হয় না, সময় লাগে। চালের দামটা বেড়ে যাওয়ায় আগস্টে কিছুটা মূল্যস্ফীতি বেড়েছে, তবে আমাদের ৫ শতাংশের নিচে নামাতেই হবে মূল্যস্ফীতি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও অস্বস্তি খাদ্যে

আপডেট সময় : ০৪:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫