ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

১,৫১৫ কোটি টাকা ব্যয়ে ১ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

কাফকো, সৌদি আরব, রাশিয়া, মরক্কো ও চীনের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় এক লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৫১৫ কোটি ৯ লাখ ৪৮ হাজার ৭৪০ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মা’আদেন, সৌদি আরব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৭৯৫ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ৩৮৯ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা।

কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিনটর্গ)’ এবং বাংলাদেশ কৃষি করপোরেশন (বিএডিসি)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৩৬১ ডলার। এতে মোট ব্যয় হবে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকা।

বৈঠকে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৫৮৫ ডলার। এতে মোট ব্যয় হবে ২১৫ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৭৪০ টাকা। এই প্রস্তাবটিও কৃষি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চীনের বেনিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি)- মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৭৯৩.৭৫ ডলার। এতে মোট ব্যয় হবে ৩৮৯ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের দুটি সার কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে একটি প্রস্তাবের প্রেক্ষিতে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) জন্য ২০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৭৭৯.৫০ ডলার (এফওবি: ৬৭১.৫০ মার্কিন ডলার + ফ্রেইট: ১০৫ ডলার + কমিশন: ৩ ডলার)। মেসার্স সান ইন্টারন্যাশনাল-এর কাছ থেকে এই সার কিনতে ব্যয় হবে ১৯১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার টাকা।

বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ-এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৪৭৪ ডলার (এফওবি ৪৬৯ ডলার + ব্যাগিং চার্জ ৫ ডলার)। এতে মোট ব্যয় হবে ১৭৪ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১,৫১৫ কোটি টাকা ব্যয়ে ১ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

আপডেট সময় : ০৫:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫