ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, শেখ হাসিনাও জড়িত: জয়নুল আবদিন ফারুক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, এটার সঙ্গে শেখ হাসিনাও জড়িত। এই ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামীর কোনো লাভ হবে না, লাভবান হবে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী।

এ প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তাদের সেই অপখেলা জনগণ রুখে দেবে।

তিনি যোগ করেন, সংবিধানসম্মতভাবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আজ বহাল রেখেছেন আপিল বিভাগ।

তারেক রহমান খালাস পাওয়ায় সাধুবাদ জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ফারুক।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, শেখ হাসিনাও জড়িত: জয়নুল আবদিন ফারুক

আপডেট সময় : ০৩:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫