ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘নেতা পারফর্ম করতে না পারলে, দল মানসিকভাবে ভেঙে পড়ে’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ম্লান ছিলেন অধিনায়ক লিটন দাস। যে কারণে এশিয়া কাপের আগে তার ফর্মে ফেরা নিয়ে ক্রিকেটসংশ্লিষ্টদের উদ্বেগ ছিল। লিটন সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন নেদারল্যান্ডস সিরিজে। যেখানে সর্বোচ্চ ১৪৫ রান করে তিনি সিরিজেসেরার পুরস্কার পেয়েছেন। 

তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে ২-০ ব্যবধানে। পরে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমি (অধিনায়কত্ব) উপভোগ করি, উপভোগ করি বলেই এই দায়িত্ব নিয়েছি। অবশ্যই আমাদের টানা বেশ কয়েকটি সিরিজে ভালো ক্রিকেট হয়েছে। আমি নিজেও পারফর্ম করছি, যা দলের জন্য গুরুত্বপূর্ণ। একজন নেতা যখন পারফর্ম করতে পারেন না, তখন দল মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে।’

সর্বশেষ সিরিজে রান পাওয়ায় লিটন নিজেও সন্তুষ্ট, ‘আমাদের দলের সবাই ভালো পারফর্ম করছে, আর আমারও একটি চ্যালেঞ্জ ছিল– আমিও যেন সেই অবদান রাখতে পারি, যেন ভালো পারফর্ম করতে পারি। সেদিক থেকে আমি ভীষণ আনন্দিত যে আমি দলের একজন সদস্য হিসেবে ইতিবাচক প্রভাব রাখতে পারছি।’

অধিনায়কত্ব পাওয়ার পর টানা তিন সিরিজে জয়ের স্বাদ পেয়েছেন লিটন। সিলেটে হ্যাটট্রিক পূর্ণ করে ভেন্যুটির প্রশংসা করেছেন তিনি, ‘আমরা জানি বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচগুলোর মধ্যে সিলেট ও চট্টগ্রাম তুলনামূলকভাবে বেশ ব্যাটিং-বান্ধব ভেন্যু। আউটফিল্ডও এখানে খুব ভালো। অন্যদিকে মিরপুরে সবাইকেই কিছুটা সংগ্রাম করতে হয়, শুধু আমাদের স্থানীয় খেলোয়াড়রা নয়, বিদেশি খেলোয়াড়রাও এখানে খেলতে এসে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। তাই স্বাভাবিকভাবেই সব ব্যাটসম্যানের জন্য সিলেট একটি ভালো বিকল্প, দারুণ একটি মাঠ। এখানে খেলা সত্যিই উপভোগ্য। আপনারা যারা এখানে থাকেন, তারাও পরিবেশ দেখে নিশ্চয়ই আনন্দ পান।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘নেতা পারফর্ম করতে না পারলে, দল মানসিকভাবে ভেঙে পড়ে’

আপডেট সময় : ১২:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫