ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজ নিয়ে আসছেন রায়হান রাফী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ‘পরাণ’, ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’ ‘ তুফান’র মতো জনপ্রিয় কিছু সিনেমা নিয়ে হাজির হয়েছেন তিনি।

অন্যদিকে  টিভি নাটক কিংবা ওটিটি—দুই মাধ্যমেই দর্শকপ্রিয় কিছু কাজ উপহার দিয়েছেন অমি।

দু’জনের কাজের জায়গা কিছুটা ভিন্ন হলেও সম্প্রতি একই প্লাটফর্মে মুখোমুখি হতে চলেছেন এই দুই নির্মাতা। প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজ নিয়ে আসছেন রায়হান রাফী।

এই নির্মাতার প্রথম ওয়েব সিরিজের নাম ‘ব্ল্যাক মানি’। যেখানে দেখা যাবে একসময়ের জনপ্রিয় নায়ক রুবেলকে। সঙ্গে থাকছেন নায়িকা পূজা চেরী। ওটিটি প্লাটফর্ম বঙ্গ-এর প্রযোজনায় নির্মিত হচ্ছে সিরিজটি।

‘ব্ল্যাক মানি’ নির্মাণ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে হাজির হয়ে সরাসরি নির্মাতা কাজল আরেফিন অমির রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ জানিয়ে রাখেন রাফী।

অমি পরিচালিত একাধিক ওয়েব সিরিজ ওটিটিতে রেকর্ড করেছে। সেই রেকর্ড ভাঙার কথাই বলেছেন রাফী। এই নির্মাতা বলেন, আমি যত কাজ করেছি সব রেকর্ড ভেঙে যায়। অমি আমার বন্ধু। সে বঙ্গ থেকে যে কাজগুলো করেছে, সেগুলো অনেক রেকর্ড গড়েছে। আমি বঙ্গের সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি। অমিকে ছাড়িয়ে যাওয়ার জন্য আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম।

তিনি আরও বলেন, অমির সঙ্গে রেকর্ড ভাঙার যুদ্ধ হবে। এই যুদ্ধটা হোক কাজ দিয়ে। প্রথমবার ওয়েব সিরিজে নির্মাণ করতে যাচ্ছি। গল্পটি এমনভাবে তৈরি করেছি একেবারে শেষ দৃশ্যের আগ পর্যন্ত দর্শক বুঝতে পারবে না কী হতে যাচ্ছে।

‘ব্ল্যাক মানি’র মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন নায়ক রুবেল। সিরিজটিতে রুবেল এবং অমি ছাড়াও আরও আছেন সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, পাভেল, মুকিত যাকারিয়া। ছয় পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তি পেতে পারে চলতি বছরেই।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজ নিয়ে আসছেন রায়হান রাফী

আপডেট সময় : ১০:১৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪