নেদারল্যান্ডসের পেসার ক্লাইন ক্লেইনের বলে ১২ রানে বোল্ড হন সাইফ। ওপেনিং সঙ্গী দ্রুত ফিরলেও ছুটছেন লিটন দাস।
তার ব্যাটিংয়ে চড়েই তো উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ডাচদের বোলারদের শাসন করছেন বাংলাদেশের অধিনায়ক। ড্যানিয়াল ডোরামের এক ওভারে ২২ রান নেওয়া তারই প্রমাণ।
সিলেটে চার-ছক্কার ফুলঝুরি ফোটাচ্ছেন লিটন।
বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে ৪২ রানে অপরাজিত আছেন তিনি। ২৬২.৫০ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ৫ চারে। তার সঙ্গে ব্যাটিংয়ে আছেন ৩ রান করা তাওহিদ হৃদয়।
লিটনের ঝোড়ো ইনিংসে বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ৬০ রান।
সেটিও মাত্র ৪.১ ওভারে। বিধ্বংসী ইনিংস খেলার পথে একবার ‘জীবনও’ পেয়েছেন লিটন। ব্যক্তিগত ৩৭ রানে তাকে ‘জীবন’ দেন আগেও ক্যাচ মিস করা শারিজ। নেদারল্যান্ডসের অলরাউন্ডার ক্যাচ মিস করার আগে ফ্লাডলাইট সমস্যায় কিছু সময়ের জন্য খেলা বন্ধ ছিল। কিন্তু তিন বল পরেই আবার বেরসিক বৃষ্টির হানা।
চেতনায়২৪ ডেস্ক : 






































