ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আযম খান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন ‘নির্বাচন যারা চায় না, যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদেরই এ পেছনে হাত রয়েছে। আমি মনে করি, যদি সব রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে যায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকালীন সময়ে শক্তিশালী ভূমিকা পালন করবে।’

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন ‘আমাদের নেতা, দেশনায়ক তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তার আগমনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তিনি বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। যেদিন দেশনায়ক তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষ যে যেখানে থাকবেন টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও সব ধরনের গণমাধ্যমের মাধ্যমে তাকে স্বাগত জানাবেন আমি এ বিশ্বাস রাখি।’

বিএনপির এই নেতা আরও বলেন ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্রের জন্য। তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন দেশের সমৃদ্ধি, মানুষের অধিকার এবং মানবাধিকার রক্ষার জন্য। আজকের এই দিনে আমি বলতে চাই, নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ। মানবাধিকারের সবচেয়ে বড় ভিত্তি। জনগণের অধিকার আদায়ের সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই নির্বাচনের কোনো বিকল্প নেই বিকল্প শুধুই নির্বাচন।’

অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবিসহ অনেকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আযম খান

আপডেট সময় : ০৫:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫