ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাজনীতিতে প্রতিহিংসা আগামীর বাংলাদেশের জন্য অশনি সংকেত : আনিসুল ইসলাম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বিভিন্ন সময় জাতীয় পার্টির ওপর আঘাত এসেছে। কিন্তু দেশবাসীর অকুণ্ঠ সমর্থন এবং এরশাদ প্রেমিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কারণে পার্টির অগ্রযাত্রাকে কেউ রুখতে পারেনি। আগামী দিনেও দেশ এবং দেশের গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের মধ্যে ইস্পাত কঠিন বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই অংশের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়।

আনিসুল ইসলাম বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমাদের পার্টির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। একই সঙ্গে আমাদের প্রয়াত নেতা পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও আধুনিক উদার গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব।

তিনি আরও বলেন, আজ রাজনীতিতে প্রতিহিংসা ছড়িয়ে পড়ছে। যা আগামীর বাংলাদেশের জন্য অশনি সংকেত। দেশপ্রেমিক সব রাজনৈতিক দলের নেতাদের উচিত রাজনীতি থেকে প্রতিহিংসা নির্মূল করা।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে আজ এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। মানুষ আজ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। একইসঙ্গে জাতীয় পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। কোনো একক নেতৃত্বে জাতীয় পার্টি চলবে না, পার্টির মালিকানা থাকবে দেশের ৬৪টি জেলার তৃণমূলের নেতাকর্মীদের কাছে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাশরুর মাওলা প্রমুখ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতিতে প্রতিহিংসা আগামীর বাংলাদেশের জন্য অশনি সংকেত : আনিসুল ইসলাম

আপডেট সময় : ০৫:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫