ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট ৩৪টি মামলার চার্জশিট

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলন তথা গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে এখন পর্যন্ত ৩৪টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ১৩টি এবং অন্যান্য ধারায় মামলা আছে ২১টি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, চার্জশিট হওয়া ১৩টি হত্যা মামলা হলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলার পিবিআই এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ২১টি মামলা হলো বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের।

হত্যা মামলাগুলোর মোট আসামি ১ হাজার ৩৯০ জন এবং অন্যান্য ধারার মামলায় মোট আসামি ৭৭৭ জন। মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ মামলাগুলো তদারকি করছেন।

রুজু করা অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান

গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট ৩৪টি মামলার চার্জশিট

আপডেট সময় : ০৪:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫