ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এ ঘোষণা দেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, প্রেভো লিখেছেন, ‘ফিলিস্তিনকে জাতিসংঘ অধিবেশনে বেলজিয়াম স্বীকৃতি দেবে! একইসঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

তিনি আরও জানান, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে রয়েছে—অবৈধ দখলকৃত বসতি থেকে আসা পণ্যের আমদানি নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা করা।

গাজাসহ পুরো ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন যে ফ্রান্সও ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তার ঘোষণার পর আরও কয়েকটি দেশ অনুরূপ পদক্ষেপের ঘোষণা দিয়েছে, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিল পর্যন্ত প্রায় ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম

আপডেট সময় : ১১:২৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫