ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের দাপুটে বোলিংয়ে টেনেটুনে একশ পেরিয়ে থামল ডাচরা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

এশিয়া কাপ দোরগোড়ায়। আসন্ন টুর্নামেন্টের আগে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ খেলছে ঘরের মাঠে। প্রথম ম্যাচে পেয়েছে দারুণ জয়। আজ মাঠে নেমেছে দ্বিতীয় ম্যাচে। সিলেটে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। এরপর বল হাতে তোপ দেগেছেন তাসকিন আহমেদ-নাসুম আহমেদরা। টাইগারদের দাপটে তাই সুবিধা করে ওঠতে পারেননি ডাচরা, অল আউট হয়েছে ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানেই।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে ১৪ রান সংগ্রহ করেছিল নেদারল্যান্ডস। তবে তৃতীয় ওভারেই সাজঘরের পথ ধরতে হয় ওপেনার ম্যাক্স ওদাউদকে।

সিরিজের প্রথম ম্যাচে দলে ছিলেন না নাসুম আহমেদ। রিশাদ হোসেনের বদলে আজ খেলছেন তিনি। আর ফিরেই নিজের জাত চিনিয়েছেন নাসুম। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ডাচ ওপেনারকে আউট করেন তিনি।

এদিকে তিন নম্বরে খেলতে নামেন তেজা নিদামানুরু। তবে তিনিও সুবিধা করে ওঠতে পারেননি। নিজের তৃতীয় বলেই তেজাকে আউট করেন নাসুম। নাসুমের এক ওভারে ২ উইকেট হারানো ডাচরা এরপর উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে।

নাসুমের পর একে একে উইকেটের দেখা পেয়েছেন তাসকিন, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। টাইগারদের দাপুটে বোলিংয়ে ক্রিজে স্থায়ী হতে পারেননি ডাচদের কোনো ব্যাটারই। দলের হয়ে সর্বোচ্চ রান করেন আরিয়ান দত্ত, তিনি করেন ৩০ রান। এছাড়া কেবল আর দুইজন দুই অঙ্ক ছুঁতে পেরেছেন।

বাংলাদেশের বোলাররা আজ দুর্দান্ত বোলিং করেছেন। নাসুম পেয়েছেন ৩ উইকেট, এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন ও মুস্তাফিজ, একটি করে পেয়েছেন সাকিব ও শেখ মেহেদী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান

টাইগারদের দাপুটে বোলিংয়ে টেনেটুনে একশ পেরিয়ে থামল ডাচরা

আপডেট সময় : ০৭:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫