ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচন ঘিরে ঢামাঢোলে কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কদিন আগে গুঞ্জন উঠেছিল, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে হতে পারে অ্যাডহক কমিটি।

এমন আলোচনার পর গত ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।’

এদিকে, আচমকা নির্বাচনী মাঠে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রবেশ করায় নির্বাচন ঘিরে কিছুটা উত্তাপ এরই মধ্যে ছড়াচ্ছে। এমন অবস্থার মাঝেই আজ (সোমবার) সিলেটে বোর্ড সভায় বসেছে বিসিবি।

দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে আলোচ্য বিষয় ছিল আসন্ন বিসিবির নির্বাচন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিটিং এখনো চলমান আছে।

বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, আসন্ন অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুমানিক ৪ অক্টোবর হতে পারে।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন

আপডেট সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫