ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটবে’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি।

সোমবার (১ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু জিয়াউর রহমানের আর্দশকে নিয়ে বিএনপি প্রত্যেকবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, ১৭শর বেশি মানুষকে গুম করা হয়েছে। এখানে অবিশ্বাস রকম ফ্যাসিবাদ গড়ে তোলা হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। আমরা ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।

তিনি বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন রয়েছে, সেটা সর্বোচ্চ সুষ্ঠু করা। সংস্কার প্রস্তাবে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নেরে মধ্যে দিয়ে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার ব্যবস্থা করবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

‘তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটবে’

আপডেট সময় : ০১:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫