ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিইসির সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক দুপুরে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছরের বেশি সময় পর সিইসির সঙ্গে এটিই হতে যাচ্ছে মার্কিন দূতাবাসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট শেষবারের মতো নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্রের দূতাবাস।

গত ২৮ আগস্ট একই ধরনের একটি বৈঠক নির্ধারিত থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। ওইদিন দুপুর ২টায় আগারগাঁওয়ে বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি শুরু করে। ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত ওই কর্মসূচির ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৈঠকটি স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্থগিত হওয়া বৈঠকটি ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সিইসির সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক দুপুরে

আপডেট সময় : ১২:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫