ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সম্পর্ক নিয়ে নতুন সিদ্ধান্ত এষা দেওলের প্রাক্তন স্বামীর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী এষা দেওলের ১৪ বছরের সংসার ভাঙে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। বিচ্ছেদেরও দুই বছর কাটতে চলেছে। এবার অভিনেত্রীর প্রাক্তন স্বামী ভরত তাখতানি জানালেন, তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন; আর তার নতুন সঙ্গীর নাম মেঘনা লাখানি।

জানা গেছে, মেঘনা লাখানি একজন উদ্যোগপতি। ২০১৯ সালে তিনি আরব আমিরাতে একটি সংস্থা গড়ে তোলেন। সেখানে টেকসই ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করা হয়। লন্ডনের ইউনিভার্সিটি অফ আর্টস থেকে স্নাতক হওয়ার পর বিজনেস স্কুল থেকে এমবিএ শেষ করেন মেঘনা। ক্যারিয়ারের শুরু ২০০৭ সালে, একটি আন্তর্জাতিক বিমানসংস্থায় চাকরির মধ্য দিয়ে। তবে ২০১৮ সাল থেকে পুরোপুরি ব্যবসায় মন দেন তিনি।

সম্প্রতি ইউরোপ সফরে ভরত ও মেঘনাকে একসঙ্গে দেখা গেছে। সামাজিক মাধ্যমে তাদের একটি ছবি শেয়ার করে মেঘনা লিখেছিলেন, ‘এখান থেকেই সফর শুরু।’

এষা ও ভরতের বিয়ে হয়েছিল ২০০৯ সালে। তাদের দুই কন্যাসন্তান রয়েছে রাধ্যা ও মিরায়া। তবে ভরতের নতুন সম্পর্ক নিয়ে এষা বা তার পরিবার এখনও কোনো মন্তব্য করেননি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নিয়ে নতুন সিদ্ধান্ত এষা দেওলের প্রাক্তন স্বামীর

আপডেট সময় : ১২:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫