ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি করার: নাহিদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

ঢামেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করি, জাতীয় পার্টির (জাপাএন) কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি করার। জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি।

রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন নাহিদ।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কার হবে, নির্বাচন হবে ও নতুন সংবিধান হবে। এটা জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি।
এসময় নাহিদ ইসলামের সাথে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে চীন সরকারের আমন্ত্রণে ৫ দিনের সফর শেষে রোববার রাতে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল। এরপর সরাসরি তারা ঢামেক হাসপাতালে চলে যান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

জাতীয় পার্টির কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি করার: নাহিদ

আপডেট সময় : ০৪:৪৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫