ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সাকিব আল হাসানের বিধ্বংসী ব্যাটিং: ৫ ছক্কা ৫ চারে ২৬ বলে ৬১ রান।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

সিপিএলে অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন বাংলাদেশের তারকা।

টানা কয়েক ম্যাচে ব্যর্থতার পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। খুনে ব্যাটিংয়ে ফিফটি করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে রোববার ৫টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন সাকিব। সুইপ, রিভার্স-সুইপ, স্লগ- দারুণ সব শটে গড়া তার এই ইনিংসটি।

আসরে আগের ম্যাচগুলোতে ব্যাটিংটা কোনোভাবেই ঠিকঠাক হচ্ছিল না সাকিবের। ছন্দ খুঁজে পাচ্ছিলেন না একদমই। ৬ ইনিংসে ব্যাটিং করে একটিতে ২৫ ছাড়া আর কোনোটিতে ১৩ রানের বেশি করতে পারেননি।

তবে এ দিন তিনি নিজের সেরা সময়ের ঝলক মেলে ধরেন শুরু থেকেই। সেন্ট লুসিয়ায় ৩৮ বছর বয়সী তারকা যখন চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সপ্তম ওভারে, আগের দুই দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের দুয়ারে দাঁড়িয়ে বোলার তাব্রেইজ শামসি। প্রথম বলেই লেগ স্টাম্পের বাইরের ফুল টস সুইপ করে চার মারেন সাকিব। পরের বলে চার রিভার্স সুইপে।

প্রথম ১১ বলে ১৩ রানের পর রোস্টন চেইসকে টানা দুটি ছক্কা মারেন সাকিব। দ্বাদশ ওভারে তিনি ঝড় বইয়ে দেন ডেভিড ভিসার ওপর দিয়ে। নামিবিয়ার পেসারের টানা পাঁচ বলে মারেন তিনটি চার ও দুটি ছক্কা। ফিফটি পূর্ণ করেন স্রেফ ২০ বলে।

সিপিএলে এটি সাকিবের তৃতীয় ফিফটি, আর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৪তম।

পরে ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফকে ছক্কা মারেন তিনি লং অফ দিয়ে। পরের ওভারে ডেলানো পটগিটারের স্লোয়ার ডেলিভারি পুল করার চেষ্টায় ক্যাচ দিয়ে শেষ হয় তার ঝড়ো ইনিংস।

সাকিব ও আমির জাঙ্গুর (৪৩ বলে ৫৬) ফিফটি এবং ফাবিয়ান অ্যালেনের ১৭ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংসে ২০৪ রানের পুঁজি গড়ে অ্যান্টিগা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাকিব আল হাসানের বিধ্বংসী ব্যাটিং: ৫ ছক্কা ৫ চারে ২৬ বলে ৬১ রান।

আপডেট সময় : ১১:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫