ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পাকিস্তানে নিষিদ্ধ টিটিপির গুলিতে ৬ সেনা নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। অপরদিকে, সেনাদের গুলিতে টিটিপির বেশ কয়েক জন নিহত হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, আজ শনিবার এক বিবৃতিতে টিটিপির সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলি ও নিহত হওয়ার তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়েছে, ৪ ও ৫ অক্টোবর আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়ামে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল নিহত হন। এ ছাড়া কয়েক জন খারেজি (টিটিপি সদস্য) নিহত হয়েছে।

নিহত লেফটেন্যান্ট কর্নেলের নাম মুহাম্মদ আলি শওকত। তিনি ওই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। বাকি সদস্যরা হলেন ল্যান্সনায়েক মুহাম্মদ উল্লাদ, ল্যান্সনায়েক আখতার জামান, ল্যান্সনায়েক শহিদ উল্লাহ, ল্যান্সনায়েক ইউসাফ আলি ও সিপাহী জামিল আহমেদ।

অন্যদিকে, আএসপিআর আরেক বিবৃতিতে বলেছিল টিটিপির দুই জন নিহত হয়েছেন। এর মধ্যে টিটিপির অন্যতম নেতা আতাউল্লাহ রয়েছেন। তিনি মেহরান নামেও পরিচিত।

২০০৭ সালে আত্মপ্রকাশ করা টিটিপি প্রায়ই পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। দেশটির সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে নিষিদ্ধ টিটিপির গুলিতে ৬ সেনা নিহত

আপডেট সময় : ০৩:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪