তিন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা এ বার্তা দিয়েছেন বলে তুলে ধরেন তার প্রেস সচিব।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি এটির বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য ‘গভীর বিপদজনক’।
রোববার তিন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক শেষে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।
নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে জরুরি এ বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
চেতনায়২৪ ডেস্ক : 




































